৫ লাখ টাকায় নিয়োগের লিখিত পরীক্ষায় পাস, মৌখিক দিতে এসে আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জুলাই ২০২২, ১৬:৪৪আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৮:৪০

চট্টগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক (ভাইভা) পরীক্ষা দিতে গিয়ে আটক হয়েছেন মো. মুজিবুর রহমান নামে এক পরীক্ষার্থী। সোমবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে লিখিত পরীক্ষায় তার হয়ে পাঁচ লাখ টাকার বিনিময়ে অন্য কেউ অংশ নিয়েছিলেন।

আজ ভাইভা বোর্ডে উপস্থিত কর্মকর্তাদের সন্দেহ হলে লিখিত পরীক্ষার খাতার সঙ্গে তার হাতের লেখা মিলিয়ে দেখা হয়। পরে কর্মকর্তাদের কাছে তার হয়ে অন্য কেউ পরীক্ষা দেওয়ার বিষয়টি স্বীকার করেন।

আটক পরীক্ষার্থী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া কেরানী হাট এলাকার ফজলুল কবিরের ছেলে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২২ এপ্রিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। আজ হওয়া মৌখিক পরীক্ষায় মুজিবুর রহমান নামে এক মূল পরীক্ষার্থী অংশ নেন। ভাইভা বোর্ডে তার হাতের লেখার সঙ্গে লিখিত পরীক্ষার সময় লেখার মিল পাওয়া যায়নি। বিষয়টি সন্দেহ হলে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে লিখিত পরীক্ষায় তার হয়ে অন্য কেউ পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন।’

আটক পরীক্ষার্থী জানান, কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মানিক নামে তার এক বন্ধুর মাধ্যমে পাঁচ লাখ টাকার চুক্তিতে অন্য একজন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এ ঘটনায় আটক মুজিবুর রহমানকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এর আগে, ১ জুন চট্টগ্রাম জেলা প্রশাসনের রাজস্ব শাখার অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে আটক হন ১৫ জন। লিখিত পরীক্ষায় তাদের হয়ে অন্য কেউ অংশ নিয়েছিলেন।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী