দ্বীপে মিললো ৩ কেজি আইস, দুই লাখ ইয়াবা

টেকনাফ প্রতিনিধি
২৫ জুলাই ২০২২, ২২:২০আপডেট : ২৫ জুলাই ২০২২, ২২:২০

টেকনাফে নাফ নদ সংলগ্ন খরের দ্বীপ থেকে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তিন কেজি ২২১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছেন। উদ্ধার আইসের আনুমানিক মূল্য সাড়ে ২২ কোটি ১০ লাখ টাকা। তবে কাউকে আটক করা যায়নি।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ সম্মেলনে রামু সেক্টর কমান্ডার কর্নেল আজিজুর রউফ এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন- ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার, উপ-অধিনায়ক মেজর লতিফুল বারি, অপারেশন অফিসার লেফটেনেন্ট এম মুহতাসিন বিল্লাহ (শাকিল), সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলাম প্রমুখ।

কর্নেল আজিজুর রউফ জানান, সোমবার দুপুরে হ্নীলা এলাকা দিয়ে নাফ নদের তীরে খরের দ্বীপে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান মজুতের খবর পাওয়া যায়। এতে লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখারসহ বিজিবির দুটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। এতে জঙ্গলে গাছের গোড়ায় লুকিয়ে রাখা একটি বস্তা উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির এই কর্মকর্তা জানান, উদ্ধার বস্তা থেকে তিন কেজি ২২১ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। উদ্ধার ক্রিস্টাল মেথ আইসের আনুমানিক মূল্য ২২ কোটি সাড়ে ১০  লাখ টাকা। এ ছাড়া দুই লাখ পিস  ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ইয়াবায় জীবন শেষ মরন মিয়ার
রাজধানী‌তে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার 
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম