জেমসের কনসার্ট দেখতে গিয়ে আহত ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ জুলাই ২০২২, ২২:৩৭ আপডেট : ২৬ জুলাই ২০২২, ২২:৩৭

জনপ্রিয় গায়ক জেমসের কনসার্ট দেখতে গিয়ে পদদলিত হয়ে তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জুলাই) বিকাল ৫টার দিকে চট্টগ্রামে নগরের কোতোয়ালি থানাধীন পলোগ্রাউন্ড মাঠে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতাল ভর্তি করানো হয়েছে।

এর মধ্যে দুজন হলেন— মারুফ হোসেন (১৮) ও মো. আরিফ হোসেন (২০)। সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে এ বি নাছির নামে পুলিশের এক এসআইও আহত হন।

আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের লিডার আবদুস সবুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কনসার্ট দেখতে হুড়োহুড়ি করে প্রবেশের সময় তিন জন আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এর মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। আরিফ হোসেন নামে একজন ভর্তি আছেন।’

জেমসের কনসার্ট দেখতে গিয়ে আহত ৩

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কনসার্টে প্রবেশ পথে বাঁশের ব্যারিকেড ছিল। উৎসুক লোকজন ব্যারিকেড ভেঙে কনসার্টে তাড়াহুড়ো করে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।

সিক্সবেশ কমিউনিকেশনের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে জেমসের নগরবাউল ছাড়াও, শিরোনামহীন, আর্টসেল ও অ্যাভোয়েড রাফা ব্যান্ড গান পরিবেশন করবে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কনসার্টে প্রবেশের সময় দুয়েকজন সামান্য আহত হয়েছেন বলে শুনেছি। গুরুতর কিছুই হয়নি। সব স্বাভাবিক রয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
জবিতে প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো আয়োজনে জেমস
জন্মদিনে জেমস: জীবনকে জটিলভাবে ভাবার দরকার নেই
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
সর্বশেষ খবর
পুরাতন বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর: মেলা কর্তৃপক্ষের মামলা
পুরাতন বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর: মেলা কর্তৃপক্ষের মামলা
বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের কী আলোচনা হলো 
বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের কী আলোচনা হলো 
ঠাকুরগাঁওয়ে প্রমাণ হলো জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন
ঠাকুরগাঁওয়ে প্রমাণ হলো জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন
ফেসবুক আইডি ফিরে পেয়ে ফারুকী বললেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক’
ফেসবুক আইডি ফিরে পেয়ে ফারুকী বললেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক’
সর্বাধিক পঠিত
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা