ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর হলো ১১ লাশ  

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম 
২৯ জুলাই ২০২২, ২৩:৫২আপডেট : ২৯ জুলাই ২০২২, ২৩:৫৫

ময়নাতদন্ত ছাড়াই মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় নিহত ১১ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ। শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে লাশ হস্তান্তর শুরু করে পুলিশ। নিহতদের স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে পলিশ এ ব্যবস্থা গ্রহণ করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার (এসপি) মো. হাসান চৌধুরী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, এটি যেহেতু সড়ক দুর্ঘটনা। সেহেতু ওসি তার ক্ষমতাবলে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছেন।
 
এর আগে, মীরসরাইয়ে দুর্ঘটনায় নিহত ১১ জনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম রেলওয়ে থানায় আনা হয়। 

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. নাজিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘থানায় লাশ আনার পর এগুলো শনাক্ত করা হয়। এর আগে এসব লাশের সুরতহাল করা হয়। পরে নিহতদের স্বজনদের লিখিত আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।’

নিহত ১১ জনের মধ্যে রয়েছেন মোছহাব আহমেদ হিসাম, ওয়াহিদুল আলম জিসান,  সাজ্জাত হোসেন, শান্ত শীল, সমীরুল ইসলাম হাসান, মোস্তফা মাসুদ রাকিব, রিদুয়ান চৌধুরী, জিয়াউল হক সজিব, গোলাম মোস্তফা নিরু, ওয়াহিদুল আলম, ইকবাল হোসেন মারুফ। 

লাশ হস্তান্তরের সময় রেলওয়ে থানায় ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, চট্টগ্রাম সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী, রেলওয়ে পুলিশ সুপার মো. হাসান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

এদিকে লাশ হস্তান্তরের সময় রেলওয়ে থানা এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। একে একে ১১টি অ্যাম্বুলেন্সে করে এসব লাশ বাড়িতে নিয়ে যান স্বজনরা।
 
এরআগে, শুক্রবার (২৯ জুলাই) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন মীরসরাইয়ে পর্যটক বহনকারী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। হাটহাজারীর আমান বাজার এলাকায় অবস্থিত আর অ্যান্ড কোচিং সেন্টার থেকে মীরসরাইয়ে মাইক্রোবাসে করে বেড়াতে গিয়েছিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ঘটনায় আহত সাত জন চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনায় আহত জুনায়েদ কায়সার ইমন বাংলা ট্রিবিউনকে বলেন, গাড়িটিতে চালক- হেলপারসহ ১৮ জন ছিলাম। এরমধ্যে আজমির, মাহিন, রিদয়, আয়াত, শওকত, মারুফ, হিসাম, আসিফ, শান্তি, হাসান, জিসান, রিদুয়ান, সজিব, রাকিব ও সাজাদ ছিল। এছাড়া একজন গাড়ি চালক ও হেলপার ছিল।

আহত ইমন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪ নম্বর সার্জারি ওয়ার্ডের ১১ নম্বর সিটে চিকিৎসাধীন আছেন। 

 

আরও পড়ুন:

মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত: ক্রসিংয়ের গেটম্যান আটক

দুর্ঘটনার সময় ছিলেন না গেটম্যান, নামেনি গেটবার

চার শিক্ষকই নিহত হলেন ট্রেনের ধাক্কায়, ছাত্র ৬ জন

‘কখন যে ট্রেনের ধাক্কায় পড়ে গেছি বুঝতে পারিনি’

চমেক হাসপাতালে নিহত ১১ জনের স্বজনদের আর্তনাদ

মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত: রেলের তদন্ত কমিটি গঠন

ছুটির দিনে পিকনিক করতে গিয়েছিলেন নিহত ১১ জন

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম