বনকর্মীদের সঙ্গে কাঠ পাচারকারীদের গোলাগুলি, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি
০১ আগস্ট ২০২২, ১৫:২৯আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৫:৩৫

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বনকর্মীদের সঙ্গে কাঠ পাচারকারীদের গোলাগুলিতে শহিদুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১ আগস্ট) ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের সামাজিক বনায়নের প্লট থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। শহিদুল বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরা খোলা গ্রামের নুরুল আমিনের ছেলে।

কক্সবাজার বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সামাজিক বনায়নের কাঠ পাচারকারীদের উপস্থিতি দেখে দায়িত্বরত বনকর্মীরা তাদের ধাওয়া করেন। এক পর্যায়ে পাচারকারীরা বনকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বনকর্মীরাও আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছোড়েন। পরে পাচারকারীরা এলোপাতাড়ি গুলি করতে করতে পালিয়ে যায়। শহিদুল কাঠ পাচারকারীদের গুলিতে মারা গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, শহিদুলের পিঠের দিকে দুটি গুলির চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম