ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে চুল ছিনতাইয়ের মামলা

কুমিল্লা প্রতিনিধি
০২ আগস্ট ২০২২, ১৬:২৬আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৬:২৬

১৬ লাখ টাকার চুল ছিনতাইয়ের মামলার প্রধান আসামি করা হয়েছে কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাজিদুল আলমকে। পরচুলা ছিনতাইয়ের সঙ্গে যুক্ত অটোরিকশার চালককে সোমবার (১ আগস্ট) রাত ৮টায় গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যে এই ছাত্রলীগ নেতার নাম উঠে আসে। পরে রাত ১০টায় বুড়িচং থানায় তাকে প্রধান আসামি করেন পরচুলাগুলোর মালিক।

মামলার প্রধান আসামি সাজিদুল বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গাজীপুর গ্রামের রহমত আলীর ছেলে। গ্রেফতার অটোরিকশার চালক একই উপজেলার রাজাপুর ইউনিয়নের উত্তর গ্রামের তাঁরা মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (২৫)। বর্তমানে তিনি খাড়াতাইয়া গাজী বাড়িতে ভাড়ায় থাকে।

বুড়িচং থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে ‘ইয়াকিন হিউম্যান হেয়ার প্রসেসিং অ্যান্ড সাপ্লাই’ নামে একটি প্রতিষ্ঠানের আট বস্তা পরচুলা (কৃত্রিম চুল) ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে কুমিল্লা শহরে নিয়ে যাওয়ার সময় খাড়াতাইয়া এলাকায় পৌঁছালে অটোরিকশা গতিরোধ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে চালককে মারধর করে চুলসহ অটোরিকশাটি ছিনতাই করে। পরে আগানগর এলাকায় এনে অটোরিকশার মালামাল অন্য অটোরিকশায় নিয়ে কণ্ঠনগরের দিকে নিয়ে যায়। ঘটনার দিন প্রতিষ্ঠানের মালিক হুমায়ুন কবির বুড়িচং থানায় একটি অভিযোগ দেন।

পরে পুলিশ স্থানীয় একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করে। ফুটেজে ছিনতাইকারীদের চিহ্নিত করে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অটোরিকশার চালককে আটক করে। চালকের দেওয়া তথ্যানুযায়ী পুলিশ অভিযান চালিয়ে কণ্ঠনগরের একটি বাড়ি থেকে চুলগুলো উদ্ধার এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ করে। সিসিটিভি ফুটেজ ও আটক অটোরিকশার চালকের দেওয়া তথ্যে পুলিশ জানতে পারে, ছাত্রলীগ নেতা সাজিদুল এই ঘটনায় সরাসরি জড়িত।

মামলার তদন্তকারী কর্মকর্তা বুড়িচং থানার এসআই শরীফুর রহমান জানান, ইয়াকিন হিউম্যান হেয়ার প্রসেসিং অ্যান্ড সাপ্লাইয়ের মালিক হুমায়ুন কবির বাদী হয়ে ছিনতাইকারী সাজিদুল আলমকে প্রধান আসামি করে অজ্ঞাত তিন জনের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি মামলা করেন।

বুড়িচং থানার ওসি মারুফ রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ঘটনায় মালিক মামলা করেছেন। আমরা অভিযোগের তদন্ত করে সিসিটিভি ফুটেজে মামলার প্রধান আসামি সাজিদুল আলমকে চিহ্নিত করা হয়েছে। আসামি আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী