ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ আগস্ট ২০২২, ২০:৫১আপডেট : ০৬ আগস্ট ২০২২, ২০:৫১

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এই ঘটনায় বৃহস্পতিবার (৪ আগস্ট) দুজনকে আসামি করে কসবা থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ। শুক্রবার এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তির নাম বাদশা মিয়া।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন আগে ওই তরুণীকে ধর্ষণ করে বাদশা মিয়া ও আলমগীর মিয়া নামে দুই ব্যক্তি। সম্প্রতি এক প্রবাসীর সঙ্গে তার বিয়ে হয়। বর্তমানে তিনি অন্তঃসত্ত্বা। বুধবার দুপুরে ওই গৃহবধূকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে অন্যত্র নিয়ে যায় অভিযুক্ত দুজন। পরে একটি আবাসিক হোটেলে নিয়ে আগের ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে আবারও ধর্ষণ করে।

ভুক্তভোগীর অভিযোগ, বাদশা মিয়া তার দাম্পত্য জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। দীর্ঘদিন ধরে তাকে অত্যাচার ও নির্যাতন করছে। তার সংসার ভাঙারও উপক্রম হয়েছে।

ভুক্তভোগীর স্বামীও অপরাধীদের বিচার দাবি করেছেন। এদিকে, গ্রেফতার বাদশা মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কসবা থানার ওসি মহিউদ্দিন জানান, মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে মন্তব্য করা সম্ভব হবে। মামলার অন্য আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী