সুবর্ণচরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
০৭ আগস্ট ২০২২, ১১:২০আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১১:২০

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় স্কুল থেকে ফেরার পথে শিশুকে (৬) ধর্ষণের অভিযোগে বেলাল উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার চরক্লার্ক ইউনিয়নে এ ঘটনা ঘটে। বেলাল উদ্দিন ওই ইউনিয়নের মফিজুল হকের ছেলে। রবিবার (৭ আগস্ট) সকালে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

ভুক্তভোগীর মা ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ওই শিশু। শনিবার দুপুর ১২টায় স্কুল ছুটির পর আরও দুই শিক্ষার্থীসহ বাড়ি ফিরছিল। পথে আচার কিনে দেওয়ার কথা বলে তাকে নিয়ে যায় বেলাল। ওই দুই শিক্ষার্থীকে বাড়িতে পাঠিয়ে দিয়ে ভুক্তভোগীকে পাশের মৎস্য প্রকল্পের পাড়ে নিয়ে ধর্ষণ করে। 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পরে পুলিশ আসামি বেলালকে গ্রেফতার করেছে।

তিনি আরও জানান, সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই শিশুকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আজ আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম