তেল কম দেওয়ায় ২ ফিলিং স্টেশনকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২২, ১৫:৪১আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৫:৫২

কুমিল্লায় জ্বালা‌নি তেলের প‌রিমা‌পে কারচুপি করায় দুই ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৭ আগস্ট) এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতর কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম। 

তিনি বলেন, জেলার পদুয়ার বাজার, আ‌লেখারচর ও কালাকচুয়া বিশ্ব‌রোড এলাকার ফি‌লিং স্টেশনগু‌লো‌তে অ‌ভিযান প‌রিচালনা করা হয়। অ‌ভিযা‌নে ১২টি ফি‌লিং স্টেশ‌নের ৩০টি ওজন প‌রিমাপক যন্ত্র যাচাই করা হয়। এ সময় প‌রিমা‌ণে কম তেল সরবরাহ করায় এবং প‌রিমাপক য‌ন্ত্রে কারচুপি করায় সুরাতলী পদুয়ার বাজার এলাকার রিভার‌ভিউ সিএন‌জি ফি‌লিং স্টেশনকে এক লাখ এবং কালাকচুয়া এলাকার ইস্টজোন ফি‌লিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় প‌রিমাপক ইনস্ট্রুমেন্টসহ বিএস‌টিআই কু‌মিল্লা আঞ্চ‌লিক কার্যাল‌য়ের প‌রিদর্শক মোহাম্মদ আ‌নিছুর রহমান এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানান এই কর্মকর্তা।

/টিটি/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম