প্যারামেডিক্যাল পাস করে ‘শিশুরোগ বিশেষজ্ঞ’

কুমিল্লা প্রতিনিধি
০৮ আগস্ট ২০২২, ২০:০৯আপডেট : ০৮ আগস্ট ২০২২, ২০:০৯

কুমিল্লার দাউদকান্দিতে শিশু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেওয়া বিল্লাল হোসেন সরকার নামের এক ভুয়া চিকিৎসকের চেম্বার সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানের আগেও তিনি রোগীকে ওষুধ লিখে দিয়েছেন একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে।

অথচ অভিযানের পর জানা গেলো তিনি কোনও চিকিৎসক ছিলেন না। এসএসসি পাসের পর তিন বছরের প্যারামেডিক্যাল কোর্স করেছেন। দীর্ঘদিন ধরে এই কোর্সকে পুঁজি করে প্রতারণা করে আসছিলেন তিনি।

সোমবার (৮ আগস্ট) দাউদকান্দি পৌর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। দাউদকান্দি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিনুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান বলেন, একজন চিকিৎসককে চিকিৎসা সেবা দিতে হলে বিএমডিসি থেকে নিবন্ধিত থাকতে হয়। বিল্লাল হোসেন বিএমডিসির কোনও নিবন্ধন দেখাতে পারেনি। অথচ এখানে ভুয়া পদবি ব্যবহার করে দীর্ঘদিন চিকিৎসা দিয়ে আসছিলেন। খবর পেয়ে আমরা অভিযান করি। জানা গেছে, সে দীর্ঘদিন ধরে নামের আগে ডাক্তার লাগিয়ে সরাসরি চেম্বার খুলে ব্যবসা করে আসছিল। কিছুদিন ধরে তিনি স্ত্রী ও শিশুরোগ বিশেষজ্ঞসহ নানান ধরনের পদবী ব্যবহার শুরু করে। বিল্লালকে আমরা ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেই ও তার নিজের তৈরি করা চেম্বার সিলগালা করে দেই। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে। 

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী