খাবারের বিল চাওয়ায় রেস্টুরেন্টে কিশোর গ্যাংয়ের হামলা

কুমিল্লা প্রতিনিধি
১৩ আগস্ট ২০২২, ০১:২৯আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০১:২৯

রেস্টুরেন্টে খাবারের বিল চাওয়ায় কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ আগস্ট) কুমিল্লায় নগরীর ধর্মসাগর গেট সংলগ্ন পিৎজা কালজুন রেস্টুরেন্টে এই হামলার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল হতে পুলিশ এক হামলাকারীকে আটক করেছে।

রেস্টুরেন্ট মালিক মো. শাহিদুজ্জামান বলেন, শুক্রবার সকালে তিন-চারজন খাবার খেয়ে চলে যাওয়ার সময় বিল চাইলে না দিয়ে উল্টো চাঁদা দাবি করে। আমি না দেওয়ার কথা বললে গালমন্দের পর দোকানের আসবাবপত্র ভাঙচুর করে। তারা কাউন্টারে ঢুকে আমাকে আহত করে ক্যাশ থেকে টাকা নিয়ে যায়। এ সময় কাস্টমাররা এগিয়ে এলে রাব্বি ছুরি দেখিয়ে তাদের গালাগাল করে। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। এই ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি। 

নগরীর কয়েকজন বাসিন্দা বলেন, ধর্মসাগর পাড় এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সবচেয়ে বেশি। দিনভর উঠতি বয়সের কিশোররা এখানে প্রকাশ্যে ইভটিজিং, মাদক, ছিনতাই এর মতো নানা অপকর্মে জড়িত থাকে। এদের উৎপাতে এলাকায় বসবাস করা কঠিন হয়ে উঠছে। এসব গ্যাংয়ের সদস্যরা প্রায়ই দেশীয় অস্ত্র নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষেও জড়িয়ে পড়ে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ধর্মসাগর পাড় এলাকায় রেস্টুরেন্টে খাবার খেয়ে টাকা না দেওয়া নিয়ে হট্টগোল হয়েছে। পুলিশ একজনকে আটক করেছি। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
লালবাগে গুলিবিদ্ধ তরুণ, ঢামেক হাসপাতালে ভর্তি
মিরপুরে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যসহ গ্রেফতার ১৭৫
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের