কিশোর গ্যাং তৈরির অভিযোগে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

কুমিল্লা প্রতিনিধি
২৬ মে ২০২৫, ১২:০৩আপডেট : ২৬ মে ২০২৫, ১২:০৩

কুমিল্লার আদর্শ সদর উপজেলার রামঘাটলা এলাকায় অভিযানে একজনকে অবৈধ অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। এ সময় একটি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (২৬ মে) এই রামঘাটলা আওয়ামী লীগ অফিসের পাশে ওই যুবকের বাসায় অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

অস্ত্রসহ আটক যুবক রুদ্র চন্দ্র দাস (২২)। তিনি রামঘাটলা কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন স্থানীয় স্বপন চন্দ্র দাসের ছেলে। পেশায় তিনি একজন অনলাইন ব্যবসায়ী।

জানা গেছে, আটক রুদ্র ও তার বন্ধু সুজন মিলে একটি কিশোর গ্যাং তৈরি করে। তারা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত এবং রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।

ওসি মহিনুল ইসলাম বলেন, রুদ্রকে আটক করা হয়েছে। তার কাছে বিদেশি অস্ত্র পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলেছে, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা আছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি