ভাড়া নিয়ে ঝগড়ায় শ্বাসরোধে হত্যা, গ্রেফতার আরও ১

নোয়াখালী প্রতিনিধি
১৩ আগস্ট ২০২২, ০৩:২০আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৮:২৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অটোরিকশা চালক বলরাম মজুমদারকে (১৫) ১০ টাকার ভাড়া নিয়ে ঝগড়ার জেরে শ্বাসরোধে হত্যার ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আরও এক আসামিকে গ্রেফতার করেছে। এ পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এ মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে।  

গ্রেফতার নাজমুল হাসান (৩২) বরিশাল জেলার এয়ারপোর্ট থানার শিবপাশা গ্রামের মৃত হাকেম আলী হাওলাদারের ছেলে।  

শুক্রবার (১২ আগস্ট) পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।

এছাড়া, গত বুধবার কোম্পানীগঞ্জ ও সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। 

গ্রেফতার শ্যামল চন্দ্র দাস (৩২) সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নারায়ণ চন্দ্র দাসের ছেলে এবং অপর আসামি আবদুল খালেক ওরফে তোতা মিয়া (৫২) কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মাহবুবুল হক মুন্সি বাড়ির মৃত মোস্তফা মিয়ার ছেলে।   

পুলিশ সুপার বলেন, আসামিরা চলতি বছরের ৩১ জানুয়ারি বলরাম মজুমদারের অটোরিকশায় যাত্রী হিসেবে উঠে চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মহিষের ডগি এলাকায় নিয়ে যায়। সেখানে পৌঁছে ইউনুছ চৌকিদারের বাড়ির পাশের জমিতে নিয়ে বলরামকে শ্বাসরোধে হত্যা করে। 

তিনি আরও বলেন, আসামি শ্যামল চন্দ্র দাসকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম বলরাম মজুমদারের সঙ্গে ঘটনার চার-পাঁচ দিন আগে অটোরিকশার ১০ টাকার ভাড়া নিয়ে দুই আসামির ঝগড়া হয়। সেই ঝগড়াকে কেন্দ্র করে আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করে। পরবর্তী সময়ে অটোরিকশা বিক্রি করে টাকা ভাগবাটোয়ারা করে নেয় তারা। 

উল্লেখ্য, নিহত বলরাম উপজেলার চর হাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সনাতন মহাজন বাড়ির ননী গোপালের ছেলে। গত ৩১ জানুয়ারি চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি সংলগ্ন মহিষের ডগি থেকে তার লাশ উদ্ধার হয়।

/টিটি/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের