চট্টগ্রামে ২০ প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ আগস্ট ২০২২, ০৮:৫৯আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০৮:৫৯

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পরও দোকানপাট খোলা রাখায় চট্টগ্রাম নগরীর ২০টি প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নগরীর সাইফুদ্দিন খালেদ রোডের বুবু ওয়ার্ল্ডে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। স্টেডিয়াম এলাকার একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, বেস্ট বাইকে ৫ হাজার টাকা, তানুর কাবাবকে ৫ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ সুলতান ডাইন ১০ হাজার টাকা, সনি শো-রুমকে ১০ হাজার টাকা, লটো শো-রুমকে ৫ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খিসা চার প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন একযোগে নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সাশ্রয়ী অভিযান পরিচালনা করছেন। চট্টগ্রামের ১৫টি উপজেলায়ও ইউএনও ও এসিল্যান্ডরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। যারা সরকারের নির্দেশনা অমান্য করছে তাদের অর্থদণ্ড ও সতর্ক করা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান