উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করায় প্রতিবেশীকে হত্যা, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ আগস্ট ২০২২, ১৪:৩১আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৪:৩১

রাজশাহীতে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করার জেরে মুকুল আলী (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১৩ আগস্ট) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মাদাম বিবিরহাট ও উত্তর সলিমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো- রাজশাহীর শাহমখদুম থানার আছের উদ্দিনের ছেলে বকুল আলী (৪৫), তার স্ত্রী মোছা. আমেনা (৪০) ও তাদের ছেলে নাহিদ হোসেন (২০)। 

রবিবার (১৪ আগস্ট) দুপুরে চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

তিনি জানান, গত ১ আগস্ট রাতে রাজশাহীর শাহমখদুম থানার হরিষার ডাইং এলাকার নাহিদ বাড়িতে উচ্চ শব্দে গান শুনছিলেন। প্রতিবেশী মুকুলের মেয়ে অন্তঃসত্ত্বা হওয়ায় উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করেন। নাহিদ তাৎক্ষণিক শব্দ কমিয়ে দেন। কিন্তু মুকুল সেখান থেকে চলে গেলে আবারও শব্দ বাড়িয়ে দেন। আবারও এসে উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করলে নাহিদ, তার বাবা, মা ও বোন মিলে মুকুলকে গালাগালি করেন। এক পর্যায়ে নাহিদ ও তার পরিবারের সদস্যরা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করেন। চাকু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর জখম করেন তারা। মুকুলের চিৎকার শুনে ছোট ছেলে শাহীন আলম ও জামাই আলমগীর সেখানে গেলে তাদেরও মারধর ও চাকু দিয়ে আঘাত করেন।

পরে স্থানীয়রা মুকুলকে উদ্ধারে এগিয়ে গেলে আসামিরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মুকুলের ছেলে শামীম ইসলাম বাদী হয়ে শাহমখদুম থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মঙ্গলবার (২ আগস্ট) মধ্যরাতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করে স্থানীয় থানা পুলিশ। তারা হলো- মহানগরীর শাহ মখদুম থানার হরিষার ডাইং এলাকার বকুল আলীর মেয়ে খাদিজা (১৯), একই এলাকার আসাদ আলীর ছেলে মিঠুন আলী (৩০), বাদশা মিয়ার ছেলে মোমিন (২৫), জান মোহাম্মদের ছেলে সোহেল (৩২) ও কর্ণহার থানার মোল্লা ডাইং এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে পলাশ (৪০)।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের