মীরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের বিরুদ্ধে মামলা

মীরসরাই প্রতিনিধি
১৬ আগস্ট ২০২২, ২০:০৬আপডেট : ১৬ আগস্ট ২০২২, ২০:০৬

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি ও মীরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানার বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। উপজেলার একটি বেসরকারি চক্ষু হাসপাতালের মালিককে অফিস কক্ষে আটকে সাত লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে মামলাটি করা হয়েছে।

বড়তাকিয়া চক্ষু হাসপাতাল নামের ওই প্রতিষ্ঠানের মালিক জসিম উদ্দিনের স্ত্রী সাবিনা ইয়াসমিন বাদী হয়ে রবিবার (১৪ আগস্ট) মীরসরাই থানায় মামলাটি করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন- উপজেলার মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শেখ তুরিন, স্থানীয় ইউসুফ, সোহেল, মো. হাসান ও আবির। মাসুদ করিম রানাকে মামলায় তিন নম্বর আসামি করা হয়েছে। তিনি উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের পাশাপাশি সদ্যগঠিত চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব পেয়েছেন।

মামলার বাদী দাবি করেন, গত ১৩ আগস্ট সকালে তিনি তার স্বামী জসিম উদ্দিন, দুই মেয়ে মুনতাহা কারিনা বৃষ্টি ও নুসরাত আফরিন বিথীসহ হাসপাতালে যান। ওই দিন দুপুরে তারা হাসপাতালে থাকা অবস্থায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ, মিঠানালা ছাত্রলীগের সভাপতি শেখ তুরিনসহ ৮/১০ জন হাসপাতালে ঢুকে একটি
কক্ষে আটকে মারধর শুরু করে। এ সময় তিনি নিজের স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকে গালাগালি করে।

চাঁদা দাবির বিষয়ে তিনি দাবি বলেন, ‘প্রথমে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে প্রায় তিন ঘণ্টা হাসপাতালের অফিস কক্ষে আটকে রাখে আমার স্বামী জসিম উদ্দিনকে। একপর্যায়ে ১৫ লাখ টাকা দাবি করে। পরে সাত লাখ টাকা দেবে মর্মে আমার স্বামী থেকে একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয়।’

এই বিষয়ে কথা বলতে মাসুদ করিম রানার মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও সংযোগ পাওয়া যায়নি।

মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, গত রবিবার সাবিনা ইয়াসমিন বাদী হয়ে থানায় ছাত্রলীগের আহ্বায়কসহ ছয় জনের বিরুদ্ধে একটি অভিযোগ দিলে পরদিন ১৫ আগস্ট এটি এজাহার আকারে গ্রহণ করা হয়। এই ঘটনায় আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের