ভোক্তা অধিকারের কর্মকর্তার কাছে ইচ্ছেমতো ডিমের দাম চাওয়ায় জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
১৮ আগস্ট ২০২২, ১৫:১৩আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৫:১৫

কুমিল্লায় ইচ্ছেমতো দা‌মে ডিম বি‌ক্রির অভিযোগে পাঁচ দোকানিকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) কুমিল্লার নিউমা‌র্কেট ও রাজগঞ্জ বাজার এলাকার ডিম ও ব্রয়লার মুরগির দোকা‌নে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কু‌মিল্লা জেলার সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করা ও ক্রয় ভাউচার না রে‌খে ইচ্ছেমতো দা‌মে ডিম বি‌ক্রির খবর পেয়ে অভিযান চালাই। ছদ্মবেশে নিউমা‌র্কেট ও রাজগঞ্জ এলাকার কিছু দোকানে ডিম কিনতে যাই। সেখানে ইচ্ছেমতো দাম রাখার অভিযোগে র‌ফিক স্টোর‌কে পাঁচ হাজার ও বাবুল স্টোর‌কে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, এ ছাড়াও মুরগির দোকা‌নে ক্রয় ভাউচার না রাখা ও বেশি লাভে ব্রয়লার ও সোনালি মুরগি বি‌ক্রির অভিযো‌গে নিউমা‌র্কেট এলাকার ভাই ভাই ব্রয়লার হাউসকে পাঁচ হাজার, রাজগ‌ঞ্জের রেজ্জাক ব্রয়লার হাউসকে তিন হাজার ও হা‌শেম পোল্ট্রিকে আট হাজার টাকাসহ পাঁচ প্রতিষ্ঠান‌কে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সদর উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব‌ু সাঈম ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপস্থিত থেকে সা‌র্বিক সহ‌যো‌গিতা করেন। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের