বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২ জেলের লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
১৯ আগস্ট ২০২২, ১৩:১৮আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৩:৫৯

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন দুই জেলে। শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলার দমার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের মাইন উদ্দিন ও নতুন সুখচর গ্রামের মো. রাফুল। নিখোঁজ জেলেরা হলেন—মো. বেলাল ও মো. শরীফ।

জেলেদের উদ্ধারকারী লুৎফুল্লাহিল মজিব নিশান বলেন, ‌‘এফবি সিরাজ নামে একটি মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে যান ১৬ জন জেলে। গতকাল রাত পর্যন্ত মাছ ধরে আজ ভোর রাতে হাতিয়া ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সকাল ১০টায় ট্রলারটি দমারচরে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১৬ জনের মধ্যে পাশে থাকা এফবি ইয়ামিন চৌধুরী ট্রলারের লোকজন ১২ জনকে জীবিত উদ্ধার করেন। জোয়ারের পানির আঘাতে ডুবে যাওয়া ট্রলারটি পাশের একটি চরে গিয়ে আটকা পড়ে। ট্রলারের ভেতর থেকে মাইন উদ্দিন ও রাফুলের লাশ উদ্ধার করা হয়। এখনও দুই জেলে নিখোঁজ রয়েছেন।’

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও দুই জেলে নিখোঁজ রয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম