বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয়: শিক্ষা উপমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২০ আগস্ট ২০২২, ০২:২২আপডেট : ২০ আগস্ট ২০২২, ০২:২২

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন, আর দিয়ে গেছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি আমাদের শিখিয়ে গেছেন কীভাবে দেশের মাটি ও মানুষকে ভালোবাসতে হয়। তাই বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করার জন্য, তথা ক্ষুধামুক্ত দেশ গড়তে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। ’

শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজে শোকাবহ আগস্ট স্মরণে ‘উদ্যোক্তা চট্টগ্রামের’ উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শোকাবহ আগস্ট মাসে শোককে শক্তিতে পরিণত করে আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীরা যদি বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে হৃদয়ে লালন করে, দেশ গঠনে যে যার অবস্থান থেকে আত্মনিয়োগ করে, তাহলেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। তিনি সবাইকে জাতির পিতার আদর্শ ও মূল্যবোধকে নিজেদের মধ্যে ধারণ করার আহ্বান জানান।

উদ্যোক্তা চট্টগ্রামের প্রতিষ্ঠাতা এবং চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগ নেত্রী সোনিয়া আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী (বাবর),  কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ, চকবাজার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনছার উল হক, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনু, নারী কাউন্সিলর রুমকি সেন গুপ্ত। 

সভা সঞ্চালনা করেন উদ্যোক্তা চট্টগ্রামের এডমিন ইশমাম শাহরিয়ার।

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের