বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান, চট্টগ্রামে ৪৪ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ আগস্ট ২০২২, ০৯:১২আপডেট : ২০ আগস্ট ২০২২, ০৯:১২

চট্টগ্রামে বিদ্যুৎ সাশ্রয়ে জেলা প্রশাসনের অভিযানে ২২টি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসকের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে নেতৃত্ব দেন। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীমের নেতৃত্বে নগরীর কোতোয়ালি থানা এলাকার সাগরিকা মার্কেট ও শুভ স্টিল, বাটা শো-রুমসহ আটটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেনের নেতৃত্বে ৮টার পর বিদ্যুৎ অপচয়ের জন্য নগরীর বৈশাখী হোটেলকে ২ হাজার টাকা, মীম হাজি বিরিয়ানিকে ১ হাজার টাকা, শাহ সুন্দর স্টোরকে ১ হাজার টাকা, ফুলকলিকে ২ হাজার টাকা, হাজী বিরিয়ানিকে ৩ হাজার টাকা, হোটেল এবিপিকে ২ হাজার টাকাসহ মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে জামাল খান, কাজীর দেউড়ি ও খুলশি থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আটটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহনী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে গোধুলী বেলাকে ১ হাজার টাকা, ফলের দোকানে মালিক আবু বকরকে ৫শ' টাকা, আবুল কালামকে ১ হাজার টাকা ও ধাভাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্টদের বিদ্যুৎ অপচয় রোধে সরকারি নির্দেশনা পালন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ