মাদ্রাসার পুকুরে ভাসছিল ২ ভাইয়ের লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ আগস্ট ২০২২, ১০:০৬আপডেট : ২০ আগস্ট ২০২২, ১০:০৬

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মাদ্রাসার পুকুর থেকে মো. হাসান (১০) ও মো. হোসেন (৮) নামে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) রাত ১০টায় উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকার একটি পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।

হাসান ও হোসেন চন্দ্রঘোনা খোন্দকারপাড়া গ্রামের দিনমজুর মো. শফির ছেলে। তারা বনগ্রাম আবুল খায়ের কলোনিতে ভাড়া বাসায় বসবাস করেন।

স্থানীয় ইউপি সদস্য ইমরান হোসেন ইমু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকালে দুই ভাই বাড়ি থেকে মসজিদে আসরের নামাজ পড়তে যায়। এরপর বাসায় ফেরেনি। সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় মা-বাবাসহ স্বজনরা খুঁজতে বের হন। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান মেলেনি। রাত ১০টার দিকে স্থানীয় লোকজন বনগ্রাম কাছেমুল উলুম মাদ্রাসার পুকুরে ভাসতে দেখেন। খবর পেয়ে স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিছ আজগর জানান, তারা বিকালে নিখোঁজ হলেও লাশ পাওয়া যায় রাতে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী বাংলা ট্রিবিউনকে জানান, পরিবারের পক্ষ থেকেও বলা হচ্ছে তারা পুকুরে ডুবে মারা গেছে। এ কারণে থানায় কোনও অভিযোগ করেনি।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি