কিল-ঘুষিতে যুবকের মৃত্যু, দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ আগস্ট ২০২২, ১২:৪৮আপডেট : ২১ আগস্ট ২০২২, ১২:৪৮

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে দুলাভাইয়ের কিল-ঘুষিতে মোহাম্মদ আমির (৩৫) নামে এক যুবক নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। 

রবিবার (২১ আগস্ট) বেলা ১১টায় নিহতের স্ত্রী রেহেনা আকতার বাদী হয়ে মামলা করেন। মামলায় আমিরের বড় বোন মরিয়ম বেগমের স্বামী মো. সেলিমকে একমাত্র আসামি করা হয়েছে। আমির পশ্চিম ভুজপুর এলাকার শামসুল আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমিরের কাছে মাংস ব্যবসায়ী সেলিমের টাকা পাওনা রয়েছে। এ নিয়ে শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ভুজপুরের কাজীরহাট বাজারে দুই জনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে কিল-ঘুষিতে আহত হন আমির। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বাংলা ট্রিবিউনকে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের