নোয়াখালীতে বিএনপির ৫ নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
২৩ আগস্ট ২০২২, ১৬:১৮আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৬:২২

নোয়াখালীতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।  
 
গ্রেফতার নেতারা হলেন- জেলার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমাম হোসেন রায়হান, দাদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাজেদুল করিম মুন্না, আন্ডারচর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ডাক্তার মাইন উদ্দিন ও নেয়াজপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য অলি উল্লাহ রিপন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান দাবি করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং ও ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকালে সুবর্ণচর উপজেলা বিএনপি একটি বড় প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বিশাল শোডাউন হওয়ায় সরকার দলের নেতারা পুলিশ লেলিয়ে দিয়ে বিএনপির পাঁচ জনকে গ্রেফতার করায়। অথচ তাদের বিরুদ্ধে কোনও ওয়ারেন্ট নেই।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, গ্রেফতার আসামিরা একটি বিস্ফোরক মামলার সন্দেহভাজন আসামি। আজ দুপুরে গ্রেফতার আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি