বোয়ালখালীতে পুকুরে ভাসছিল ২ শিশুর দেহ  

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ আগস্ট ২০২২, ২১:৫৫আপডেট : ২৩ আগস্ট ২০২২, ২১:৫৮

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) উপজেলার আমুচিয়া ইউনিয়নে উত্তর সর্দার পাড়ায় এ ঘটনা ঘটে। ওই দুই শিশু এলাকার লেদু সর্দারের মেয়ে প্রিয়া সর্দার (৭) ও রঞ্জন সর্দারের মেয়ে মৃত্তিকা সর্দার (৬)।
 
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে বাড়ির পাশে থাকা পুকুরে এক ব্যক্তি গোসল করতে গেলে দুই শিশুকে ভেসে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতীক সেন বাংল ট্রিবিউনকে বলেন, দুই শিশুকে দুপুর আড়াইটার দিকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়। তারা পানিতে ডুবে মারা গেছে।

বোয়ালখালী থানার ওসি মো. আবদুর রাজ্জাক বলেন, আমুচিয়া ইউনিয়নে উত্তর সর্দার পাড়ায় দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী