টিকিট থাকার পরও বগিতে উঠতে টাকা দাবি, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ আগস্ট ২০২২, ১৫:৫৬আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১৫:৫৬

চট্টগ্রামে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২৬ আগস্ট) চান্দগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ।

গ্রেফতার তিন জনের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ সদর থানার খর্দ্দঘোষ পাড়ার মো. গোলাম মোস্তফার ছেলে মো. মাইন হাছান রাকিব (২৩), রাঙামাটি জেলার কাউখালী থানার নাভাঙ্গা এলাকার মনকুমার চাকমার ছেলে রিটন চাকমা (২৪) ও পটুয়াখালী জেলার দুমকি থানার
রাজাখালী এলাকার মো. ইউসুফ হাওলাদারের ছেলে রবিউল ইসলাম (৩০)।

লে. কর্নেল এম এ ইউসুফ বলেন, গত ৮ আগস্ট রাতে একটি বাহিনীর সদস্য চট্টগ্রাম থেকে মেইল ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে উপস্থিত হন। ট্রেনের টিকিট কেটে প্লাটফর্মে থাকা ঢাকা মেইল ট্রেনে তার নির্দিষ্ট বগিতে উঠতে যান তিনি। তবে এ সময় কয়েকজন আরএনবি সদস্য তাকে বাধা দেন। তারা টিকিট নেওয়া বগিতে নয়, ট্রেনের সামনের তিন বগির যেকোনও একটিতে নির্দেশ দেন তাকে। আর টিকিট নেওয়া বগিতে উঠতে হলে তিনশ’ টাকা দিতে হবে বলে জানায় তারা। 

এর প্রতিবাদ করায় এক পর্যায়ে বাহিনীর ওই সদস্যকে আরএনবির সদস্যরা গালাগালি, মারধর, রাইফেল দিয়ে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে থাকা একটি অন-লাইন চ্যানেলের স্টাফ রিপোর্টার মো. আব্বাস উদ্দীন  ঘটনার প্রতিবাদ করেন। উক্ত ঘটনাটি আব্বাসউদ্দীন তার মোবাইলফোনে ধারণ করেন। গত ২৪ আগস্ট এই ঘটনার ভিডিওচিত্র ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

/টিটি/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ