বাঁশখালীতে বিএনপির সঙ্গে সংঘর্ষে ১৫ পুলিশসহ আহত ৪৫ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৬ আগস্ট ২০২২, ২২:২৮আপডেট : ২৬ আগস্ট ২০২২, ২২:২৮

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে থানার ওসিসহ ১৫ জন পুলিশ সদস্য এবং ৩০-৩৫ জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন।  শুক্রবার (২৬ আগস্ট) উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যাগে মিছিল বের করা হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাশঁখালী উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। ওই সমাবেশ উপজেলার পুকুরিয়া ইউনিয়নে করার কথা ছিল। কিন্তু সকাল থেকে বাঁশখালীর প্রধান সড়কে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেন। পরে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধায় বিএনপির সমাবেশ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর পশ্চিম গুনাগরীর বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 

বিকাল ৪টায় ওই সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়কে ওঠার পর পুলিশ বাধা দেয়। পুলিশের অতর্কিত লাঠিচার্জ ও গুলিতে  আমাদের অন্তত ৩০-৩৫ জন নেতাকর্মী  আহত হন।  

তিনি দাবি করেন, পুলিশের গুলিতে ও হামলায় গুরুতর আহত হয়েছেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম, জেলা কৃষকদলের সদস্য সচিব পলাশ, ছাত্রদল নেতা এনাম, লুটু মেম্বার, তাহেরসহ বেশ কয়েকজন নেতাকর্মী।
 
তবে বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, বিএনপির একটি মিছিল থেকে যানবাহন ভাঙচুরের চেষ্টা চালানো হয়। এ সময় তাদের বাধা দিলে পুলিশের ওপর তারা হামলা চালায়। এতে অন্তত ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।  

/টিটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী