হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

বান্দরবান প্রতি‌নি‌ধি
২৯ আগস্ট ২০২২, ১৫:২০আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৫:২২

বান্দরবা‌নের নাইক্ষ্যংছড়ি উপজেলায় শাহ আলম‌ নামে এক ব্যক্তিকে কু‌পি‌য়ে হত্যার দায়ে চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভুইয়া এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী ইকবাল ক‌রিম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

দণ্ডপ্রাপ্তরা হলো—মোজাফফর আহমদ, শাহনাজ বেগম, আ‌রিফউল্লাহ, তার স্ত্রী আসমা সিদ্দীকা। মোজাফফর ও আসমা সিদ্দীকা পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রায় ঘোষণার পর আ‌রিফউল্লাহ ও শাহনাজকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূ‌ত্রে জানা গেছে, জমি নিয়ে পূর্ব শত্রুতার জে‌রে ২০১৬ সা‌লের ৯‌ ডি‌সেম্বর সকালে বসতঘরে এসে শাহ আলমের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হমলা চালায় আসামিরা। এরপর তাকে কু‌পি‌য়ে ও পি‌টি‌য়ে হত্যা ক‌রে। তা‌দের হামলায় শাহ আলমের স্ত্রী আরাফাতু‌ন্নেছা আহত হন। এ ঘটনায় আ‌রিফউল্লাহ ও শাহনাজকে গ্রেফতার করা হ‌য়। ঘটনার পর থেকে মোজাফফর ও আসমা সিদ্দীকা পলাতক।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম