জিয়া রাজনৈতিক দুর্বৃত্তায়নের প্রথম পৃষ্ঠপোষক: আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ আগস্ট ২০২২, ২১:৫৭আপডেট : ২৯ আগস্ট ২০২২, ২১:৫৭

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিএনপির জন্ম ক্যান্টমেন্ট। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার পর এদেশে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করেছেন। বঙ্গবন্ধুর খুনিদের ইন্ধন, আশ্রয়-প্রশ্রয় দিয়ে এমনকি তাদের হত্যার দায় মুক্তিতে সংসদে বিল পাস করিয়ে ইতিহাসের জঘন্যতম খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছেন। জিয়া এদেশের রাজনৈতিক দুর্বৃত্তায়নের প্রথম পৃষ্ঠপোষক। 

সোমবার (২৯ আগস্ট) বিকালে বন্দর থানা আওয়ামী লীগের উদ্যোগে নিমতলাস্থ এসকে কনভেনশন সেন্টারে জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করছি যে বিএনপি আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। যদি তারা আবারও জ্বালাও-পোড়াও, পুলিশের ওপর হামলা, জানমালের নিরাপত্তা বিঘ্নিতের চেষ্টা চালায়, তাহলে তাদের রাজপথে নামতে দেওয়া হবে না। 

বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান আহমদের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় সভায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর আহমদ, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, শ্রম সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের