অন্ধকারে নয়, আসুন প্রকাশ্যে খেলুন: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ আগস্ট ২০২২, ২২:৩২আপডেট : ২৯ আগস্ট ২০২২, ২২:৪৩

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘২০১৪ সালে প্রতিপক্ষকে নিয়ে খেলার সাহস দেখাতে পারেননি। ২০১৮-তে লুকিয়ে লুকিয়ে অন্ধকারে খেলেছেন। লুকিয়ে কিংবা অন্ধকারে একা একা নয়, আসুন প্রতিপক্ষের সঙ্গে প্রকাশ্যে খেলুন। আমরা দেশের মানুষকে নিয়ে খেলি। মামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না।’

সোমবার (২৯ আগস্ট) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইভিএম মেশিনকে চুরির মেশিন উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘এই মেশিনে ভোট হতে দেওয়া হবে না। আমরা ইভিএম বুঝি না। আমরা বুঝি ব্যালট। সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে।’

এদিকে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা সদরের পূর্ব বাজারে বিএনপির বিক্ষোভ সমাবেশেও বক্তব্য রাখেন রুমিন ফারহানা।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম