কুমিল্লায় ৪টি অবৈধ ক্লিনিক বন্ধ, আড়াই লাখ জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
২৯ আগস্ট ২০২২, ২৩:১৩আপডেট : ২৯ আগস্ট ২০২২, ২৩:১৩

কুমিল্লা নগরী ও চৌদ্দগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে চারটি অবৈধ স্বাস্থ্য ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি দাউদকান্দি উপজেলার আরও চারটি ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছিল। 

সোমবার (২৯ আগস্ট) বিকালে পৃথক অভিযানে ক্লিনিকগুলো বন্ধ করে দেওয়া হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশের পর সোমবার কুমিল্লা নগরীসহ বিভিন্ন উপজেলার অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এর মধ্যে চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী বাজারের তিনটি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। কুমিল্লা নগরীর সদর হাসপাতাল রো‌ডের ফেয়ার কনসালটেশন ও ডায়গনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া টিপু বলেন, অভিযানে লাইসেন্স না থাকায় তিনটি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়। সেগুলো হলো—হেলথ কেয়ার মেডিক্যাল সেন্টার, নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও অলি আহমেদ ডায়াগনস্টিক সেন্টার।

জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন বলেন, অনিয়মের অভিযোগে দাউদকান্দি উপজেলার চারটি ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ক্রমান্বয়ে সব স্বাস্থ্য ক্লিনিকে অভিযান পরিচালনা করা হবে। 

/এএম/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
হামের উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁই ছুঁই
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম