একজন ডাক্তারও নিয়োগ দিতে পারেনি বিএনপি-জামায়াত: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ১৯:৫৮আপডেট : ৩১ আগস্ট ২০২২, ২০:০৪

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিএনপি-জামায়াত ধ্বংসের রাজনীতিতে বিশ্বাসী দল। আর জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। তাদের আমলে একটি মেডিক্যাল কলেজ হাসপাতালও প্রতিষ্ঠা করতে পারেনি। একজন ডাক্তারও নিয়োগ দিতে পারেনি। বরং মানুষের চিকিৎসার প্রথম ধাপ কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছে। বিএনপি-জামায়াত এই দেশের স্বাস্থ্যসেবা ধ্বংস করেছে। মানুষকে পুড়িয়ে মেরেছে।’

বুধবার (৩১ আগস্ট) দুদিনের সফরে কুমিল্লা এসে প্রথম দিনে চান্দিনা উপজেলার পানিপাড়া পশ্চিমপাড়া ঈদগাহ মাঠে ‘নূরননেসা-মামিনুল কমিউনিটি ক্লিনিক’ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

জাহেদ মালিক বলেন, ‘এ দেশের স্বাধীনতাবিরোধী শক্তিই ৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করলেও তার স্বপ্নকে হত্যা করতে পারিনি। শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছেন। যারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আজ তারাই দিনে দিনে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।’ বক্তব্য শেষ করার পূর্বে মন্ত্রী দেশের উন্নয়নে আগামী নির্বাচনে নৌকায় ভোট চান।

তিনি বলেন, ‘আন্তর্জাতিকভাবে সব দ্রব্যমূল্য তিনগুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের যাতে শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পড়তে না হয় সেজন্য আগাম ব্যবস্থা নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এখন ধীরে ধীরে তা কমিয়েও আনা হচ্ছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার ফাতেমা রহমান, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকশী।

/এফআর/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম