একসঙ্গে ৪ সন্তানের মা হলেন গৃহবধূ

ফেনী প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৮

ফেনী শহরের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন জেলার ছাগলনাইয়া মধুগ্রামের ফারজানা আক্তার মুক্তা নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে শহরের জেড ইউ হাসপাতালে তিন ছেলে ও এক মেয়ের জন্ম দেন তিনি। নবজাতকদের হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা রয়েছে।

চার নবজাতকের বাবা আলমগীর হোসেন বলেন, আল্লাহর রহমতে কোনও সমস্যা ছাড়াই চার সন্তানের বাবা হলাম। সবার দোয়া কামনা করছি।

চিকিৎসক রোকসানা বেগম স্বপ্না জানান, ডেলিভারিতে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশুদের মা সুস্থ আছেন। চার শিশুর মধ্যে প্রথমজনের ওজন প্রায় ২০০০, দ্বিতীয় জনের ২১০০, তৃতীয় জনের ওজন ১৫০০ ও চতুর্থ জনের ওজন ১৩০০ গ্রাম। সবগুলো বাচ্চাই সুস্থ আছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের