দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের সংগঠক নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৩ আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৮

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে অংথোয়াই মারমা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় উপজেলার দুর্গম দেওয়ানপাড়ায় এ ঘটনা ঘটে।

অংথোয়াই মারমা উপজেলার যৌথ খামারের বুদুংপাড়ার কংহ্লাউ মারমার ছেলে। তিনি প্রসিত বিকাশ খিসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) স্থানীয় সংগঠক। এ ঘটনায় ‍নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনটির জেলা সংগঠক অংগ্য মারমা।

বিবৃতিতে বলা হয়েছে, সকালে সাংগঠনিক কাজে যাচ্ছিলেন অংথোয়াই মারমা। ৯টা ৪৫ মিনিটের দিকে গুইমারার দেওয়ান পাড়া নামক স্থানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

অংগ্য মারমা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিরাপত্তা বাহিনী সশস্ত্র সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় ও মদদ দিয়ে একের পর এক ইউপিডিএফ নেতা-কর্মীকে হত্যার কাজে লেলিয়ে দিচ্ছে। অংথোই মারমাকে হত্যার ঘটনাও তারই অংশ।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশীদ জানান, লাশ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে একটি পিস্তল পাওয়া গেছে। দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এখনও মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করতে পারে।

/এসএইচ/
সম্পর্কিত
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত: জামায়াতের শোক
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
সর্বশেষ খবর
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি