রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করলে সরকার কি বসে বসে দেখবে: হানিফ

কুমিল্লা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ২১:০০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ বিএনপির উদ্দেশে বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলে আপনার যে ভাঙচুর করলেন, এর দায়ভার কে নেবে? আপনারা আন্দোলনের কথা বলে রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করবেন, আর সরকার কি বসে বসে দেখবে? সরকার ব্যবস্থা নিলে, মামলা দিলে আপনাদের শুরু হয়ে যায় কান্নাকাটি। তখন বলেন, আপনাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আপনাদের মিথ্যাচারের রাজনীতি পরিহার করতে হবে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার দেবিদ্বার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। ২৬ বছর পর দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রওশন আলী মাস্টার। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সুজিত রায় নন্দী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এএফএম ফখরুল ইসলাম মুন্সী, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবিএম গোলাম মোস্তফা, সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মাস্টার ও যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মতিন মুন্সী, শেখ আবদুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক রানা, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, বাংলাদেশ মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম মেহেদী হাসান, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম সফিকুল আলম ভিপি কামাল।

সম্মেলনে সাবেক ছাত্রনেতা একেএম সফিউদ্দিন সফিককে সভাপতি, মোস্তফা কামাল চৌধুরীকে সাধারণ সম্পাদক ও অধ্যাপক হুমায়ুন কবিরকে সাংগঠনিক সম্পাদক করে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম