ছাত্রীকে বিয়ে করায় শিক্ষককে স্কুল থেকে অব্যাহতি

ফেনী প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২২, ২১:০৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ২২:১৭

ফেনীর সোনাগাজীতে নবম শ্রেণির ছাত্রীকে গোপনে বিয়ে করার অভিযোগে স্কুল থেকে শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম শেখ ফরিদ রনি। তিনি আল হেলাল অ্যাকাডেমির খণ্ডকালীন শিক্ষক ও স্থানীয় ছাত্রশিবির নেতা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ বৈঠক করে তাকে অব্যাহতি দেয়।

আল হেলাল অ্যাকাডেমির প্রধান শিক্ষক উপজেলা জামায়াত নেতা ওমর ফারুক বলেন, ‘অভিযোগের সত্যতা পেয়ে পরিচালনা পর্ষদের সভাপতি সামছুল হকের নির্দেশক্রমে তাকে শ্রেণি কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে পরে পরিচালনা পর্ষদ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

অভিযুক্ত শিক্ষক শেখ ফরিদ রনি দাবি করেন, ‘পারিবারিকভাবে আকদ হয়েছে, তবে বিয়ে হয়নি।’ অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে বিয়ে করার জন্য আকদ করা যায় কিনা- জবাবে সরাসরি ‘না’ উল্লেখ করে তিনি দাবি করেন, ‘কয়েকজন শিক্ষকের সঙ্গে মনোমালিন্য থাকায় তারা বিষয়টি বাজেভাবে উপস্থাপন করে চারদিকে ছড়িয়েছে। তাছাড়া রাজনৈতিক কারণেও আমাকে ফেসবুকে ভাইরাল করা হয়েছে।’

জানা গেছে, প্রায় ৭-৮ মাস আগে স্থানীয় ছাত্রশিবির নেতা শেখ ফরিদ রনি আল হেলাল অ্যাকাডেমিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। পড়ালেখার পাশাপাশি তিনি নবম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলেন। বিষয়টি জানাজানি হলে ছাত্রীর পরিবার গোপনে বিয়ে দিতে সম্মত হয়। একপর্যায়ে তাদের বিয়ে হয়।

ছাত্রীর বয়স কম হওয়ায় তার পরিবার বিয়ের বিষয়টি গোপন রাখে। জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হন। বিষয়টি ফেসবুকে ভাইরালও হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ছাত্রীর পরিবার ও অভিযুক্ত শিক্ষককে তলব করে। বিষয়টির প্রাথমিক সত্যতা পেয়ে শিক্ষককে বহিষ্কার করা হয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
প্রেমে পড়লে কি সত্যিই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়?
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি