বিলের জন্য অক্সিজেন খুলে রাখায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ সেপ্টেম্বর ২০২২, ২৩:২৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ২৩:২৭

বিল পরিশোধে দেরি হওয়ায় অক্সিজেন মাস্ক খুলে রাখায় চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি ক্লিনিকে যমজ নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষোভ করেন স্বজনরা। পরে ক্লিনিকের চার কর্মকর্তাকে থানায় নিয়ে যায় পুলিশ। একইসঙ্গে ক্লিনিকটি বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকালে নগরীর ডবলমুরিং থানার ঝরনাপাড়া এলাকার মাতৃসেবা নরমাল ডেলিভারি সেন্টারে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই নবজাতকের বাবা মো. মনির হোসেন অটোরিকশাচালক। তার স্ত্রী লাভলী বেগম (২২) গৃহিণী।

মনির হোসেন বলেন, ‘মঙ্গলবার দুপুর ২টার দিকে লাভলীকে মাতৃসেবা নরমাল ডেলিভারি সেন্টারে ভর্তি করি। আধাঘণ্টা পর যমজ সন্তানের জন্ম দেয় স্ত্রী। কিছুক্ষণ পর নবজাতকদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন ক্লিনিকের চিকিৎসক। তখন ক্লিনিক থেকে ১০ হাজার টাকা বিল দেওয়া হয়। আমি পাঁচ হাজার টাকা দিয়ে বলি, বাচ্চা তো নরমাল ডেলিভারিতে হয়েছে। আপাতত পাঁচ হাজার রাখেন, বাকি টাকা পরে দেবো। কিন্তু এরই মধ্যে নবজাতকদের অক্সিজেন মাস্ক খুলে রাখেন তারা। সেইসঙ্গে অন্য হাসপাতালেও নিতে দেননি। ফলে আমার দুই সন্তান মারা যায়। তিন ঘণ্টা পর প্রতিবেশীসহ আমরা টাকা নিয়ে হাসপাতালে গেলে মৃত দুই নবজাতক বুঝিয়ে দেয় ক্লিনিক কর্তৃপক্ষ।’

তিনি বলেন, ‘ক্লিনিকের চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে আমার দুই শিশুসন্তানের মৃত্যু হয়েছে। এজন্য দায়ীদের শাস্তির দাবি জানাই।’

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই নবজাতকের মৃত্যুতে স্বজনদের বিক্ষোভের খবর পেয়ে ক্লিনিকে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য ক্লিনিকের নার্স-কর্মচারীসহ চার জনকে থানায় নিয়ে আসা হয়। আপাতত ক্লিনিকটিতে তালা লাগিয়ে দিয়েছি আমরা। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কেউ আমার কাছে অভিযোগ করেনি। এমন ঘটনা অমানবিক। তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম