মাদক তল্লাশির নামে প্রবাসীকে মারধরের অভিযোগ, বিজিবির ৩ সদস্য প্রত্যাহার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪০

কক্সবাজারের মেরিন ড্রাইভে টেকনাফের বাহারছড়ার শামলাপুর শীলখালী চেকপোস্টে মাদকদ্রব্য তল্লাশির সময় আবদুল্লাহ (৩৫) নামে এক প্রবাসীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিজিবির তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ। তিনি বলেন, ‘চেকপোস্টে একটি ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমরা ইতোমধ্য তিন সদস্যকে প্রত্যাহার করেছি। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, গতকাল মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার শামলাপুর শীলখালী বিজিবি চেকপোস্টে মাদক তল্লাশির নামে টেকনাফ পৌরসভার কায়ুখালী পাড়ার মৃত শফিউজ্জামানের ছেলে প্রবাসী আব্দুল্লাহ মারধরের শিকার হন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত ব্যক্তির ছবি নিয়ে পোস্ট ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী আবদুল্লাহ বলেন, কিছু দিন আগে মায়ের মৃত্যুর খবর শুনে মালয়েশিয়া থেকে দেশে আসি। আমার সংসারে  দুই স্ত্রী। প্রথম স্ত্রী টেকনাফে এবং দ্বিতীয় স্ত্রী কুমিল্লায় থাকেন। কুমিল্লা থেকে টেকনাফে এসেছিলাম মায়ের কবর জিয়ারত করতে। কবর জিয়ারত শেষে প্রথম স্ত্রীর থেকে বিদায় নিয়ে সন্ধ্যায় টেকনাফ থেকে নীলদরিয়া নামে বাস করে কক্সবাজার ফিরছিলাম। পথে শীলখালী চেকপোস্টে বিজিবির একজন সদস্য আমার দেহ তল্লাশি করেন। কিছু না পেয়ে একটি গোপন কক্ষে নিয়ে উলঙ্গ করে তল্লাশি করা হয়। পরে বিজিবির সদস্যরা কিছু না পেয়ে, আমার কাছে ইয়াবা আছে বলে ব্যাপক মারধর করেন। কিছুক্ষণ মারধরের পর একটি খালি জায়গায় নিয়ে ইয়াবা আছে বলে বল প্রয়োগ করে মলত্যাগ করানো হয়। এতেও ইয়াবা না পেয়ে বিজিবির দুই সদস্য ক্ষিপ্ত হয়ে আবার মারধর করেন। পরে আমি অজ্ঞান হয়ে পড়ি। কিছুক্ষণ পর মুমূর্ষু অবস্থায় আমাকে একটা গাড়িতে তুলে দেওয়া হয়। ওই গাড়ি আমাকে টার্মিনাল এসে ফেলে দিয়ে চলে যায়।
 

/টিটি/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম