ছাত্রলীগ নেতা ইব্রাহিম হত্যার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৮

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন রাজু হত্যার প্রধান আসামি শাহিনুর হোসেন শাহিনকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মহানগরের অলংকার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহীন জোরারগঞ্জ থানাধীন মধ্যম-সোনাপাহাড় গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকালে র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, গরুর বর্গা নিয়ে বাগবিতণ্ডার জেরে গত ৯ জুলাই ছাত্রলীগ নেতা ইব্রাহিমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মাহি উদ্দিন বাদী হয়ে গত ১১ জুলাই জোরারগঞ্জ থানায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন। গ্রেফতার শাহিনুর হোসেন শাহীন মামলার প্রধান আসামি।

নিহত ইব্রাহিম মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের