ফেসবুকে নারীর আবেদন, ডেকে সহায়তা দিলেন পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৬

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে এক মা তার তিন মেয়ের পড়ালেখার সাহায্যের জন্য আকুতি জানিয়ে কমেন্ট করেছেন। তিনি এতে লিখেছেন, ‘তিন মেয়ের পড়ালেখার খরচ চালাতে মানুষের কাছে হাত পাততে হচ্ছে’। সেই আবেদন নজরে আসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের  (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়ের। সঙ্গে সঙ্গে তিনি ওই পরিবারের খোঁজ নিতে বলেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিএমপি কমিশনার তার নিজ কার্যালয়ে তাদের হাতে এক বছরের শিক্ষা উপকরণ ও এক বছরের শিক্ষাখরচ বাবদ নগদ অর্থ সহায়তা তাদের হাতে তুলে দেন। এ কার্যক্রমে সহায়তা করে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (জনসংযোগ) আরাফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গত ৭ সেপ্টেম্বর সিএমপি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নগরের কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের জন্য চালু হয় ‘এক টাকায় কেনার আনন্দ’ নামক একটি অভিনব বিপণিবিতান। যে বাজারে এক টাকা দিয়ে কাপড় ও ১০ টাকা দিয়ে নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি আইটেম কেনা যায়।

তাছাড়া সিএমপি ও বিদ্যানন্দের একটি ভ্রাম্যমাণ সুপারশপ শহরের বিভিন্ন বস্তিতে বস্তিতে ঘুরে বেড়াচ্ছে এক টাকায় বাজারের কাস্টমারের খোঁজে।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী