মানববন্ধনে যাওয়ার পথে সলিমপুরের ৬৩ বাসিন্দা আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৭

উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করতে ঢাকায় যাওয়ার পথে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের ৬৩ বাসিন্দাকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১০ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে সীতাকুণ্ডের বাসস্ট্যান্ডে যাত্রীবাহী শান্তি পরিবহন ও পাহাড়িকা পরিবহনের দুটি বাস থেকে তাদের আটক করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে জানান, সলিমপুর থেকে ঢাকায় যাওয়ার পথে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুটি বাস থেকে ৬৩ জনকে আটক করা হয়। তারা জঙ্গল সলিমপুরের বাসিন্দা। সলিমপুরের অনেকের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, নাশকতা সৃষ্টি, পাহাড় কাটাসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। আটককৃতদের মধ্যে আসামিদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। যাচাই-বাছাই শেষে নিরপরাধ লোকদের ছেড়ে দেওয়া হবে। 

উল্লেখ্য, জঙ্গল সলিমপুরের আলীনগরকে ঘিরে সরকারের মহাপরিকল্পনা রয়েছে। এখানে থাকা খাস জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, স্পোর্টস ভিলেজ, ক্রিকেট স্টেডিয়াম, আইকনিক মসজিদ ও ইকো পার্কসহ বিভিন্ন স্থাপনার প্রস্তাবনা রয়েছে। এ লক্ষ্যে কাজ চলছে। সরকারি এসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অবৈধ দখলদারদের সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২০ আগস্টের মধ্যে আলীনগরে বসবাসকারী সব অবৈধ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে প্রশাসন। 

/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী