টেকনাফ আ.লীগের সম্মেলনে অর্ধশতাধিক নেতাকর্মীর মোবাইল চুরি

টেকনাফ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৭

কক্সবাজারের টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনস্থল থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে থানায় একাধিক জিডি (সাধারণ ডায়েরি) করেছেন ভুক্তভোগীরা।

রবিবার (১১ সেপ্টেম্বর) টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের আগমনের সময় এই চুরির ঘটনা ঘটে।

প্রায় ৯ বছর পর টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে রবিবার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ (স্বপন)। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শুরু হয় বেলা ১১টায়।

প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উদ্বোধক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগমনের সময় তাদের অভ্যর্থনা জানাতে স্থানীয় নেতারা যখন ব্যস্ত ছিলেন, ঠিক তখনই সুযোগ বুঝে চোরেরা হাতিয়ে নেয় তাদের মোবাইল ফোন।

হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলীরও লাখ টাকা মূল্যের মোবাইল ফোনটি নিয়ে গেছে চোর। তিনি বলেন, সংঘবদ্ধ একটি চোর চক্র ভিড়ের সুযোগে কৌশলে এই ঘটনা ঘটিয়েছে। এই বিষয়ে থানায় জিডি করেছি।

হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগ নেতা সিরাজুল ইসলাম বলেন, মিছিলের ভেতর থেকে বের হয়ে খেয়াল করি আমার ২৫ হাজার টাকা দামের একটি অ্যান্ড্রয়েড মোবাইল পকেটে নেই। আমি থানায় জিডি করিনি।

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, মিছিলের ভিড়ে ছবি তুলতে গিয়ে ধাক্কাধাক্কিতে অনেকের মোবাইল হারিয়ে যেতে পারে। তবে ঘটনাগুলো চুরি কি-না তা খতিয়ে দেখা হবে।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম