প্রশাসনকে বিভ্রান্ত করায় যুবকের ৩ ‌দিনের কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২২, ২৩:১০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১০:০৫

বান্দরবানে হয়রানির উদ্দেশে মিথ্যা তথ্য দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করার দা‌য়ে মো. সালাউদ্দিন (৩২) নামে এক যুবককে তিন ‌দি‌নের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তা‌কে এক হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মো. সালাউদ্দিন (৩২) আলীকদম সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর পালং এলাকার বাদশা মিয়ার ছেলে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, সালাউদ্দিন পূর্ব শত্রুতার জেরে শামসুল আলম নামের একজন‌কে শাস্তি দেওয়ার উদ্দেশে আলীকদম উপজেলা প্রশাসন‌কে শামসুল আলমের বাসায় অবৈধ গরু আছে এমন মিথ্যা তথ্য দেন। এ সময় আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ভাঙিয়ে শামসুল আলম‌কে ভয়ভীতিও প্রদর্শন করে। বিষয়‌টি জান‌তে পে‌রে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্তে নামেন। এ সময় কোনও অবৈধ গরুর সন্ধান না পেয়ে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ভাঙিয়ে ভয়ভীতি প্রদর্শনে‌র সত‌্যতা পান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম‌্যমাণ আদালত পরিচালনা ক‌রে মিথ্যা তথ্যদানকারীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি কর্মকর্তার নাম ভাঙিয়ে বিভিন্ন অপ-প্রচার ও নির্দোষ ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টার অপরাধে তাকে দণ্ড দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী