এমভি আবদুল্লাহর নাবিকরা সদরঘাটে নয়, উঠবেন বন্দরের এনসিটিতে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ মে ২০২৪, ২১:২৩আপডেট : ১৩ মে ২০২৪, ২১:২৩

জলদস্যুর কবল থেকে মুক্তি পেয়ে দেশে ফেরা এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিক সদরঘাটে নয়, উঠবেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)-১-এ। মঙ্গলবার (১৪ মে) বিকাল ৪টায় নাবিকরা ওই জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে এনসিটিতে উঠবেন। সেখানে তাদের নিয়ে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের আয়োজন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

এ তথ্য জানিয়েছেন জাহাজটির মালিকপক্ষ কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম। তিনি বলেন, ‘এমভি আবদুল্লাহর ২৩ নাবিকের লাইটারেজ জাহাজের মাধ্যমে সদরঘাট কেএসআরএম জেটিতে ওঠার কথা ছিল। তবে আজ বিকালে এ প্রোগ্রাম পরিবর্তন করা হয়েছে। এখন সদরঘাটের পরিবর্তে তারা এনসিটিতে উঠবেন।’

সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় এমভি আবদুল্লাহ কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে নোঙর করে।

এর আগে গত ৩০ এপ্রিল ভোর রাত ৪টার দিকে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে ৫৬ হাজার মেট্রিক টন চুনাপাথর নিয়ে দেশের পথে রওনা দেয়।

সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে দীর্ঘ এক মাস পর গত ১৩ এপ্রিল সোমালিয়ার সময় রাত ১২টা এবং বাংলাদেশ সময় রাত ৩টায় মুক্তি পায় এমভি আবদুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক।

/এমএএ/
টাইমলাইন: সোমালিয়ার দস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ
১৩ মে ২০২৪, ২১:২৩
এমভি আবদুল্লাহর নাবিকরা সদরঘাটে নয়, উঠবেন বন্দরের এনসিটিতে
২১ এপ্রিল ২০২৪, ১৭:৫৪
সম্পর্কিত
হরমুজে মার্কিন জাহাজে ইরানের হামলা, আহত কয়েকজন
ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ
২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে জাহাজ নিখোঁজ
সর্বশেষ খবর
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার