টাকা না দেওয়ায় হাত কেটে ছবি পাঠায় অপহরণকারীরা

কুমিল্লা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৪

কুমিল্লায় সংঘবদ্ধ অপহরণকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় অপহৃত এক ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত রবিবার (১১ সেপ্টেম্বর) এক ব্যক্তি কুমিল্লা র‌্যাব অফিসে এসে মৌখিকভাবে জানান তার ছোট ভাই (১৮) গত শনিবার বিকালে নাস্তা করার জন্য তার বাসা থেকে বের হয়। পরে আনুমানিক রাত আড়াইটায় তার মায়ের ব্যবহৃত মোবাইল নম্বরে এক ব্যক্তি কল করে বলে, আপনার ছেলে আমাদের কাছে আছে। যদি আপনার ছেলেকে ফেরত পেতে চান তাহলে ৫০ হাজার টাকা আপনার ছেলের বিকাশ নম্বরে এখনই পাঠান। অন্যথায় আপনার ছেলেকে প্রাণে মেরে ফেলবো। বিষয়টি মৌখিকভাবে জানার পর তা আমলে নিয়ে র‍্যাব তদন্ত শুরু করে। এর মধ্যে অপহরণকারীরা ওই যুবকের আত্মীয়-স্বজনকে ফোন করে টাকার জন্য হুমকি দিতে থাকে। টাকা পাঠাতে বিলম্ব হওয়ায় যুবকের হাত কেটে তারা ছবি পাঠায়।

এতে আরও বলা হয়, পরে র‍্যাবের পরামর্শ মোতাবেক অপহরণকারীদের ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানো হয়। বাকি টাকা অল্প সময়ের মধ্যে পাঠানো হবে বলে জানানো হয়। তখন তার বোন ১০ টাকা বিকাশের মাধ্যমে পাঠায়। এতে বিকাশের লেনদেনে বিশ্লেষণ করে র‍্যাব অপহরণকারীদের লোকেশন শনাক্ত করতে সক্ষম হয়। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় কোতোয়ালি থানা এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব। সেই সঙ্গে সামবির (১৯) এবং বায়েজীদ হোসেন রিয়াদকে (১৯) গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতার আসামিদের কুমিল্লা জেলার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের