বান্দরবানে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪০

বান্দরবানে মাদক মামলায় জিয়াউল হক না‌মের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভুইয়া এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামি জিয়াউল হক জিয়া (২৭) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজলার ৩ নম্বর ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ঘোনারপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোহাম্মদ ইকবাল করিম এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, ২০২০ সালের ১৪ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়‌নের ৪ নম্বর ওয়ার্ডের বেতবুনিয়া হেডম্যান পাড়ার মো. হাছান বাদল ও সোনালীর বাড়ির সামনে পায়ে হাঁটার মাটির রাস্তার ওপর আসামি জিয়াউল হক জিয়ার কা‌ছ থে‌কে ৪৮ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলট উদ্ধার করা হয়। পরে অবৈধভাবে মাদক দ্রব্য নিজ হেফাজতে সংরক্ষণের দায়ে মাদক আইনে মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে জেলা ও দায়রা জজ বান্দরবান পার্বত্য জেলা আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভুইয়া এ আদেশ দেন। 

 

/টিটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম