কুমিল্লা বোর্ডে প্রথমদিনে আড়াই হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত

কুমিল্লা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৪

এসএসসির বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে দুই হাজার ৬৮৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় এক লাখ ৮৪ হাজার ৬৭৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেছে এক লাখ ৮১ হাজার ৮১৩ জন। 

প্রথমদিন অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, অনুপস্থিতির হার এক দশমিক পাঁচ শতাংশ। এটা স্বাভাবিক ঘটনা। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে প্রথমদিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ছয় জেলার ২৭৪টি পরীক্ষা কেন্দ্র থেকে কোনও প্রকার অভিযোগ আসেনি। বাকি পরীক্ষাগুলোও সুন্দরভাবে গ্রহণের জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছি।

/এএম/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী