কমলনগরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৬

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় রিদমি আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরফলকন মাতাব্বরহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

রিদমি আক্তার ওই এলাকার ব্যবসায়ী মোজাম্মেল হকের মেয়ে। সে এবার উপজেলার তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্বজন ও স্কুলশিক্ষকরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়। তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরীক্ষার হল ছিল হাজিরহাট মিল্লাত একাডেমি। অন্যান্য সহপাঠীর সঙ্গে রিদমিও বাংলা প্রথম বিষয়ে পরীক্ষায় বসে। নির্ধারিত সময়ের মধ্যে তার লেখা শেষ হয়নি। এ নিয়ে দুশ্চিন্তায় ছিল। এরপর বাড়িতে গিয়ে কান্নাকাটি করে রিদমি। পরীক্ষা খারাপ হওয়ায় বাড়ি ফিরে দুপুরে ভাতও খায়নি। 

রিদমির চাচা ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, ‘সময় শেষ হলেও তার লেখা শেষ হয়নি। এই অবস্থায় পরীক্ষককে উত্তরপত্র জমা দিতে হয়। এতে পরীক্ষা নিয়ে হতাশ হয়ে পড়ে। বাড়িতে এসে অনেক কান্নাকাটি করেছে। দুপুরের খাবারও খায়নি। মাগরিবের নামাজরত অবস্থায় হঠাৎ দাঁড়ানো থেকে পড়ে যায়। পরে স্থানীয় গ্রাম্য চিকিৎসক আনা হয়। চিকিৎসক এসে রিদমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।’

তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদ বিল্লাহ বলেন, ‘রিদমি ভালো ছাত্রী ছিল। তার মৃত্যু বেদনাদায়ক। পরীক্ষার হতাশায় দুপুরে খাবারও খায়নি শুনেছি। শারীরিক দুর্বলতা ও পরীক্ষা নিয়ে হতাশার কারণে স্ট্রোক করে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

/এসএইচ/
সম্পর্কিত
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
সাতক্ষীরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
বিষপানে অসুস্থ বাবা ও মারা যাওয়া তিন সন্তানের পরিচয় মিলেছে
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার