নিখোঁজের ৩৩ ঘণ্টা পর পর্যটকের লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৬, ২৩:২৩ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ২৩:২৩

সুন্দরবনের দুবলার চরের আলোরকোলের সাগরে সি-বিচে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৩৩ ঘণ্টা পর পর্যটক মো. রিয়াজ আহমেদের (২৮) মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (৭ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি গোসলে নেমে নিখোঁজ হয়েছিলেন।

নিহত রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঁঠালি পশ্চিমপাড়ার আবুল বাশার ঢালীর ছেলে। মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ।

এ ঘটনায় দুবলার চরে আসা অন্য পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পর্যটকরা বলছেন, আলোরকোল সি-বিচে কোনও লাইফগার্ড, সতর্কতামূলক সাইনবোর্ড কিংবা লাইফ জ্যাকেটের ব্যবস্থা না থাকায় এমন প্রাণহানি ঘটছে। অবিলম্বে পর্যটকদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন ইকোট্যুরিজম-২ নামের একটি কাঠের তৈরি পর্যটকবাহী ছোট লঞ্চে করে ১৯ জনের একটি দল সুন্দরবনে ভ্রমণে আসেন। গত ৫ নভেম্বর সাতক্ষীরা রেঞ্জের কদমতলী স্টেশন থেকে তিন দিনের অনুমতিপত্র নিয়ে মান্দারবাড়ি নৌপথ দিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করেন।

সুন্দরবনের বিভিন্ন এলাকা ঘুরে শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে পর্যটকবাহী লঞ্চটি দুবলার চরের আলোরকোলে পৌঁছায়। পরে পর্যটকরা ট্রলারে করে চরে নামেন। একপর্যায়ে রিয়াজসহ কয়েকজন সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। এ সময় সাগরের প্রবল ঢেউ ও স্রোতের টানে রিয়াজ তলিয়ে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন।

আলোরকোল শুঁটকি পল্লির রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী ও সাধারণ সম্পাদক মো. জাকির শেখ জানান, পর্যটকবাহী লঞ্চ থেকে ট্রলারে করে পর্যটকরা চরে নামেন। তাদের মধ্যে তিনজন সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সাঁতার কাটছিলেন। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে তাদের একজন তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে জেলেরা দ্রুত ট্রলার নিয়ে তল্লাশি শুরু করেন। ঘটনার পরপরই আলোরকোল শুঁটকি পল্লির জেলেরা ট্রলার নিয়ে সাগরে তল্লাশি শুরু করেন। পরে কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। তবে সাগরের উত্তাল পরিস্থিতির কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস জানান, নিখোঁজ পর্যটকের সন্ধানে বন বিভাগের সদস্যরা কোস্টগার্ডের সঙ্গে সমুদ্র ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে আসছিলেন। শনিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে আলোরকোল সি-বিচের পাশ থেকে বন বিভাগের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম জানান, পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই কোস্টগার্ডের একটি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত ছিল। এর মধ্যে আজ রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে।

/এএম/ 
সম্পর্কিত
সুন্দরবনে দুই দিন ধরে পর্যটক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দির মৃত্যু
ডেঙ্গুতে প্রাণ গেলো ৩ জনের
সর্বশেষ খবর
গল্লামারীতে হাতিরঝিলের রেপ্লিকা, চালু হচ্ছে কবে
গল্লামারীতে হাতিরঝিলের রেপ্লিকা, চালু হচ্ছে কবে
সুন্দরবনে দুই দিন ধরে পর্যটক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
সুন্দরবনে দুই দিন ধরে পর্যটক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
রুশ বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় সমাবেশ
রুশ বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় সমাবেশ
জার্মানি থেকে এসে চলছিল বিয়ের কথা, যুবকের মরদেহ উদ্ধার
জার্মানি থেকে এসে চলছিল বিয়ের কথা, যুবকের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত