প্রতিবেশীর ঘরে অস্ত্র রেখে ডিবিকে খবর দিলেন যুবক

নোয়াখালী প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৭

নোয়াখালীর কবিরহাট উপজেলায় শত্রুতার জেরে প্রতিবেশীর ঘরে অস্ত্র রেখে ফাঁসাতে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হয়েছেন এক যুবক। তার নাম আবুল হায়াত রনি (২৩)। তিনি উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাদলা গ্রামের আবুল খায়ের পিয়নের বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় জেলা গোয়েন্দা পুলিশ উপজেলার একই ইউনিয়নের ওই বাড়ি থেকে একটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড কার্তুজসহ তাকে গ্রেফতার করে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, নিজ বাড়ির আব্দুর রহিমের সঙ্গে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিয়ে ক্ষুব্ধ ছিলেন আবুল হায়াত রনি। এর জেরে তাদের মধ্যে একাধিক মামলা রয়েছে। গতকাল রনি কৌশলে আব্দুর রহিমের বসতঘরে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ রেখে আসেন। পরে নিজেই জেলা গোয়েন্দা পুলিশকে খবর দেন।

তিনি আরও বলেন, অভিযান চালানোর সময় বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায়, রনিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে, সে অস্ত্র রাখার বিষয় স্বীকার করায় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আজ অস্ত্র আইনে তাকে কবিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি