হামলায় আমার মাথা ফেটেছে, স্ত্রীর হাত ভেঙেছে: বুলু

কুমিল্লা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৪ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১১:০৮

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার এলাকায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও তার স্ত্রী শামীমা বরকত লাকিসহ ছয় জনের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় বুলুর মাথা ফেটে গেছে। তার স্ত্রীর হাত ভেঙেছে। এছাড়া বিপুলাসার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান শরীফ হোসেন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন রাজুও আহত হয়েছেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে হামলার শিকার হয়ে রাত ৮টার দিকে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার আলেখারচর এলাকায় সাংবাদিকদের এ তথ্য জানান বরকত উল্লাহ বুলু। তিনি দাবি করেন, নিজ এলাকা নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে গাড়ির চাকা পাংচার হওয়ায় কুমিল্লার মনোহরগঞ্জের সীমান্ত এলাকা বিপুলাসার বাজারে নামেন। সেখানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে চা পান করছিলেন। এ সময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তার ওপর হামলা চালান। এতে তার মাথা ফেটে যায়। হামলায় তার স্ত্রীসহ ছয় জন আহত হয়েছেন।

মনোহরগঞ্জ থানার ওসি মো. শফিউল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিপুলাসার বাজারে স্থানীয় কয়েকজন নেতাকর্মীকে নিয়ে সভা করছিলেন বরকত উল্লাহ বুলু। এ সময় তার স্ত্রী ও কেন্দ্রীয় নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। সভা চলাকালেই তাদের ওপর হামলার ঘটনা ঘটে। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা আমরা জানি না। আমাদের কাছে এখনও লিখিত কোনও অভিযোগ আসেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করছি।’

মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘বরকত উল্লাহ বুলুর ওপর হামলার বিষয়ে কিছুই জানি না। এই ঘটনায় আমাদের নেতাকর্মী জড়িত বলে মনে হচ্ছে না। আমি একটু আগে হামলার কথা শুনলাম। ঢাকায় অবস্থান করায় এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না।’

এদিকে বরকত উল্লাহ বুলুর ওপর হামলার ঘটনায় আলেখারচর এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আলী বকুল, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা মিজানুর রহমান ও রেজাউল আঁখি মিছিলে ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক